মক্কা ও মদীনায় সেলফি নিষিদ্ধ

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৫৬  
অবশেষে মসজিদুল হারাম এবং মসজিদুল নববি-তে সেলফি বা ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। এই পবিত্র দুইটি স্থানে ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে, পুণ্যার্থিদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু এই মসজিদের ভেতরই নয়, হারম শরিফ ও নববি প্রান্তরে ক্যামেরা বা মোবাইল অথবা ছবি গ্রহণের যে কোনো ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যারা ইবাদতের উদ্যেশ্যে এখানে আসেন তাদের যেন অনাকাঙিক্ষত ধ্যান-মগ্নতা বিনষ্ট না হয় সেজন্যই এই নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বলা হয়েছে, কোনো ধরনের বিঘ্নতা ছাড়াই যেন পূণ্যার্থীরা ইবাদত পালন করতে পারে সে জন্য এখানে ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই সেখানে স্মার্টফোন ব্যবহারে নজরদারিতে রাখছে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীরা। পবিত্র প্রাঙ্গনে ছবি তোলা লোকদের প্রতি ইতিমধ্যেই বাড়তি শাসন শুরু করেছেন তারা।